বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

স্মৃতির পথে পথচলা / নওশীন শরীফ

ভালই তো ছিলেম তুমি আমি দুজনে!
কেন এ নিষ্ঠুরতা বাসা বেঁধেছে তোমার হৃদয়ে?
আকস্মিক তোমার কী যে হলো
নেই কি আমার জানার অধিকার?

হলোই বা তোমার আমার পরিচয়
স্বল্প দিনের! তবু আমরা ভালবাসি
দুজনে দুজন কে!
নীলিমায় নীল আকাশে হঠাৎ এমন
কালো মেঘের ঘনঘটা!
সমুদ্রের গর্জন! এ কেমন নিষ্ঠুরতা তোমার?
নীল আকাশের নিচেই তো তুমি আমি
ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি বহুদিন বহু মাস!

ফিরিয়ে দাও আমাকে আমার ভালোবাসার দিনগুলো
চলে যদি যাবেই তুমি
তবে কেন এ প্রহসন?
কেন এ মিথ্যা ছলনা
ফেরাতে চাই না তোমাকে
আমার আমি তো আছিই বেশ
একা একা
স্মৃতির পথে পথ চলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *