বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
করোনাটা কেড়েছিল
আমাদের ঈদ,
তখন ছিল না কারো
দুই চোখে নিদ।
আজ নেই কোনো বিধি
কেউ নই বন্দী,
সুখের সঙ্গে তাই
করেছি যে সন্ধি।
একসাথে ঘুরে আজ
মন রাঙাবো,
সকাল সকাল উঠে
ঈদগাহ্ যাবো।
নতুন পোশাক দেখি
করে চিকচিক,
আনন্দে মনটাও
হাসে ঝিকমিক।