বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ভালোবাসার দীপ্তি / বিভাস গুহ

সুরে সুরে তালে তালে
ঐ শোনা যায় ঢাক
ধরার মাঝে এলো আবার
পহেলা বৈশাখ।

নাচে গানে মাতোয়ারা
নারী পুরুষ সবাই
নতুন বর্ষ করতে বরণ
সিআরবি ছুটে যাই।

ছোট ছোট ছেলেমেয়ে
চড়ে নাগরদোলায়
আনন্দেরই ঝর্ণাধারায়
দুঃখ ব্যথা ভুলায়।

আশার ভেলায় লাগুক হাওয়া
স্বপ্নেরা পাক মুক্তি
সবার মাঝে ছড়িয়ে পড়ুক
ভালোবাসার দীপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *