বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

জীবনের রঙ / আলী আকবর বাবুল

অদৃশ্য সৈকতে
আমি চিৎকার করতে চেয়েছি
ব্যথাতুর মনের গল্প সে নোনা জলে ছেড়ে
নিজেকে স্নানে ভাসিয়ে দিয়ে
ভাসতে ভাসতে নীড় খুঁজে খুঁজে
অদৃশ্য রাতে হারিয়ে যাব !

একাকীত্ব ভুলতে চেয়েছি
জলস্রোতে হারাতে চেয়েছি
জলমগ্নতায় অজানাকে
জানতে চেয়েছি
আবার সাগরতরঙ্গে নিজেকে
রাঙাতে চেয়েছি….

তবুও কি জীবনের রঙ ফিরে আসবে !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *