বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

কনফেশন / সৈয়দা ডালিয়া

রণক্ষেত্রের মাঝখানে শূন্য থাকে

যুদ্ধক্ষেত্রে সৎ থেকো

তা না পারলে
বিবেকের কাছে পারবে তো নত হতে!

পরাধীনতার শৃঙ্খল ভেঙে
বেরিয়েছি কতবার
বলেছিলাম পাদ্রীর কাছে!

যিশুর আদর্শের অনুসারীর মত
দুঃখ বেদনায় অসাড় হয়ে
কাঁদতে কাঁদতে গিয়েছিলাম
রণক্ষেত্রের ঠিক মাঝখানে

শূন্যময় পৃথিবীকে
দেখার জন্য আকুল হয়েছিলাম!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *