বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ঘোর লাগা সন্ধ্যা / লিপি বড়ুয়া

কুয়াশাভেজা বর্ণিল ঘোর লাগা সন্ধ্যা
মন জুড়ে ছিল একরাশ মুগ্ধতা ,
তোমার স্পর্শে ছিল আবেগমাখা উষ্ণতা
অনুভূতিতে ছুঁয়ে যাওয়া চরম ভালোলাগা ।
সন্ধ্যা গড়িয়ে রাত ছুঁই ছুঁই
তখনও প্রেমের গল্পে দুজনে দিশেহারা।

রাতের আকাশ আর তুমি আমি
কেবলি স্বপ্নকে নিজেদের কাছে টানি
শুধু ভাবনার গভীরে হারিয়ে যাওয়া নয়
শুধু কল্পনার আকাশে তোমার
ছায়াপথের প্রহর গুনে পথচলা নয়,
ছিল শুধু তোমার প্রেমে আমার অবাধ্য অবগাহন ।

কানের কাছে মুখ এনে ফিস ফিস করে
বললে যখন ভালোবাসার কথা
উথালপাথাল হৃদয়রাজ্য
শরীর জুড়ে শুধুই ব্যাকুলতা ।

কেন এমন করে বাঁধো প্রেমডোরে?
বারবার মুখরিত হই লজ্জা রাঙা আদরে।
দুহাতে জড়িয়ে কপোলজুড়ে এঁকে দিলে
ভালোবাসার সুখের তিলক রেখা,
জীবন হলো সুন্দরতম রঙে রাঙা।

মূহূর্তগুলি জমা থাকুক স্মরণের আবরণে
বারবার যেন ফিরে ফিরে আসি
এই অবিস্মরণীয় স্মৃতির অতলে ।
যত দূরে যাও তত কাছে রও
তোমার প্রেমময় স্নেহময়তার পরশ বুলিয়ে।

কোথাও পাইনি এমন শান্তি
কোথাও খুঁজিনি এত ভালোবাসা
শুধু তোমার জন্য গড়েছি
আমার যত ভাবাবেগ আকুলতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *