বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

অনির্ণেয় / সুতপা চক্রবর্তী

তুমি আমার কেউ নও
সম্পর্কে !
পুরোটা জুড়ে রয়েছো
হৃদয়ে !
জানি না তো
এ কেমন পরিচয় !

মন বলে ۔۔۔
যেও না প্রিয়
না তুমি যেতে চাও
না আমি ছাড়তে চাই ۔۔

পথ আগলে দাঁড়াবো ?
একটা নীরব অদৃশ্য সংকোচ
দুজনের দূরত্বের সূচনা l
মাঝে সেতু হয়ে আছে
হৃদয়ে বহমান স্রোতস্বিনীস্বরূপ
কিছু স্মৃতি কিছু অনুভূতি !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *