বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

হালচাল / তাহমিনা আকতার

খেলার মাঠে কেউবা জিতে কেউবা হারে
কেউ উঠে যায় তরতরিয়ে কেউবা নামে

আসুন বসুন বিচার করুন কারই বা দোষ
মনের মধ্যে পক্ষ পাতের দারুণ উসখুস

হিসাব নিকাশ ঢেকে থাকে নিকষ কালোয়
কেও হিসেবের অমিল হলেই বিদেশ পালায়

অর্থপাচার আর অনাচার যত্রতত্র
পরীক্ষা পাশ বেনামি ফাঁস প্রশ্নপত্র

দেয়র যদি মেয়র হল আর কি লাগে
সব পিপাসা প্রত্যাশা সব আগেভাগে

মিনিস্টারের লাভ স্টরি লাভের খাতায়
এম পিরা সব এন টিভিরই লাইভের পাতায়

ভাগ্যগুণে ছয় দেবতা দেবির জ্যামে
হাবুডুবু প্রেমোদকের কঠিন প্রেমে

শূন্যতারা আসন পাতে শীতল পাটে
পূর্ণতাদের পূর্নবাসন বিশাল ফ্ল্যাটে

সাধ সাধনার আরাধনা মধ্য মাঝে
ধ্যানভাঙে ওই তপস্যাদের নানান কাজে

বাজার গরম পায়না শরম পেঁয়াজ বাবু
কর্তামশাই বাজার ভীতিয়ে দারুন কাবু।

সব ক্ষমতার অক্ষমতায় আমজনতা
গনতন্ত্রের মহান বাণী কে মানে তা?

গদি হাসে গদগদিয়ে মদের নেশা
সেই গদি পায় যার ক্ষমতায় শক্তি মেশা…

জুলুমবাজের কাজের গতি বরকতময়
সহায়হীনে দিনে দ্বীনে দরিদ্র হয়…

এসব হতে রেহাই পেতেবকি যে করি
যে হাত ধরি সে কয় সরি পালাতে দেন পড়িমরি….


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *