বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মেঘের পরে বৃষ্টি / শিরিন আফরোজ

আকাশের কোল ঘেঁসে সুখের পালঙ্কে বেড়ায় ধুসর কালো মেঘ,
শান্ত হাওয়ায় দোলে মেঘের নীচে যাবতীয় সুন্দর!
ভালোলাগার অনুভূতিগুলো তাল , ছন্দ ও সুরে খেলা করে হৃদয়ের আনাচে কানাচে,
কানানে ফোটা ফুলগুলো সজীবতার হাসিতে যেন বলে যায়, ভালোবাসি!
বড্ড ভালোবাসি তোমায়।
অবশেষে আসলে তুমি!
ঘুম ভাঙা শহরে বৃষ্টির রিনিঝিনি নৃত্যে,
প্রতীক্ষার পরে আসলে তুমি!
তুমি আসবে এটাই সত্য ।
সুখের পরশে তুমি তীব্রতার ঔষধ!
ধুঁয়ে মুছে যাক পৃথিবীর মহা অসুখের শোক।
মহা অসুখের শোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *