বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ফিনিক্স / নাসরিন জাহান মাধুরী

এবার আমি আকাশ ছোঁব
বলছি সত্যি দেখো
আকাশ ছুঁতে সাহস লাগে
সেটা মনে রেখো

সাহসী নই একেবারেই
কথাটা নয় ঠিক
নীরব ডাকাত নামেই সবাই
চিনতো চারিদিক

মা বলতেন ঠাণ্ডা মাথায়
করতে পারিস খুন
দাদীও তাতেই সায় দিয়েছেন
খসলে পানের চুন

খুন কি আমি করতে পারি
মানুষ তো নই এমন
তার বদলে নিজেই পুড়ে
খুন হয়ে যাই তেমন

ছাই হয়ে তাই স্বপ্ন দেখি
হবো ফিনিক্স পাখি
স্বপ্ন আকাশ ছোঁব ঠিকই
স্বপ্ন বুকে রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *