বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদসহ ১০ জন এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন।
সোমবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
অভিনেত্রী ফেরদৌসী মজুমদার পুরস্কার পাচ্ছেন আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনি শাখায়; আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ পাচ্ছেন কবিতায়।
কথাসাহিত্যে ঔপন্যাসিক, প্রাবন্ধিক ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল, অনুবাদে অধ্যাপক ও অনুবাদক সুরেশরঞ্জন বসাক, নাটকে চট্টগ্রামের নাটকের দল তির্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা রবিউল আলম পাচ্ছেন এবারের বাংলা একাডেমি পুরস্কার।
শিশুসাহিত্যে ছড়াকার ও শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সহকারী অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধ গবেষক সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের প্রধান অপরেশ বন্দ্যোপাধ্যায়, ফোকলোরে- প্রত্নতাত্ত্বিক গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান এ পুরস্কার পাচ্ছেন।বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা, সঙ্গে দেওয়া হয় একটি সনদ ও ক্রেস্ট।
১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬০ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *