রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ডে কেয়ার সেন্টার ‘টয়বক্স’ উদ্বোধন করলেন সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে। কেননা, সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না। সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দিই, মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়।
গত ১ জানুয়ারি আগ্রাবাদে ডে কেয়ার সেন্টার ‘টয়বক্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জোহরা আসমা সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হায়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কবি নাশিদ ফারনাজ পলাশ। অন্যান্যের মধ্যে ছিলেন হুমায়রা মীম (চারুকলা), ডাঃ এম এ কামাল, (শিশুরোগ বিশেষজ্ঞ), ডাঃ শাহানা পারভীন, ডা: নিখাত আক্তার নিশু (কুমেক), ফাহিমা আক্তার স্বপ্না (চবি), নাদেরা ফারনাছ শিমুল (চবি), এডভোকেট বৃষ্টি (চবি), শিখা (শা.ই.ব্যাংক)।
বক্তারা শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও সুষ্ঠ বিকাশের উপর গুরুত্ব দেন এবং বর্তমান সমাজে কর্মজীবী মায়েদের জন্য এধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বর্তমান সমাজে কর্মজীবী মায়েদের জন্য এধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, নারীরা মায়ের জাতি। একজন মা সকল শিশুর মা হতে পারে।একজন শিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে। সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে আগামীর পথে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিদ ও শিখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *