বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
বৃষ্টির ফোঁটা গলায় ঝুলছে
তৃষ্ণার্ত চাতক নিমগ্ন দৃষ্টিতে
চেয়ে আছে আকাশের নীলে
অব্যক্ত কাতরতা মুহূর্তে জানায়
অন্তরের পরতে পরতে আকুলতা
পরিযায়ী মন তপ্ত রোদের দহনে ক্লান্ত।
জেগেছে ঊষর জীবন
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
নিকানো উঠোনের লজ্জা সরে যায়
মৃদুমন্দ হিমেল হাওয়ায়।
শরতের কাশ দোলা শুভ্র প্রেম
অলিন্দে জাগায় উন্মাতাল ঢেউ
মুগ্ধতার এএক অনির্বচনীয় রূপ।