বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

তবুও হিসেবে / টুম্পা ভট্টাচার্য্য

অতল শূন্যে কিংবা মহাকাশে
হাজারো গ্যালাক্সি অনায়াসে
করতে পারে ধারণ।
আমিও করেছি তাই…
এ হৃদয়ে এটুকু হয়নিতো কম।

সীমাহীনে সীমানা টানবে কি করে?

ব্যর্থ নই জেনে নিও
পারো যদি মেপে দেখো..
পাবে না একতোলাও কম।

হিসেব করতে চাও? কর তবে..
কতোটা নক্ষত্রের বিনিময়ে
দিতে পারো চাঁদটাকে?
দেখলে তো..!
যোগ বিয়োগের হিসেব রয়ে গেলো
ঠিকই মহাকাশে।

এনে দিতে পারো হাজারো গ্যালাক্সি
তবুও বাসতে ভালো হবে না একচুলও কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *