বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

তোমাকে ছুঁয়ে

ভেবেছিলাম তোমাকে ছুঁয়ে
কেটে যাবে বাকীটা জীবন।
চোখে রেখে চোখ, হাতে রেখে হাত
দুজনের একসাথে হবেই মরণ।
বন্ধু, চলো মনে করি সেই স্মৃতি গুলো
জোসনা মাখা আলোয়
কথা হতো এলোমেলো,
কিংবা, সেই যে বনের ধারে
তুমি হারিয়ে গেলে যেদিন
তোমায় খুঁজেই হয়রান
কেবল কেঁদেছি সারাটাদিন।
নদীর জলে সাঁতার কাঁটার সেই যে
মধুর স্মৃতি,
অলস দুপুরে হুড়োহুড়ি করে
চলতো চড়ুইভাতি।
কেন যে হারালো শৈশব
সোনায় মোড়ানো দিনগুলি
জীবন খাতায় লেখা হলো
শুধু এলোমেলো কথা গুলি।
ভেবেছিলাম তোমাকে ছুঁয়ে
এ জীবন দেবো পাড়ি
তোমার স্রোতে গা ভাসিয়ে
নদী থেকে হবো নারী।
ভাসলো জীবন, নদীর স্রোতে
পাথরে টুকলো মাথা
রক্ত জলে লেখা হলো
জীবনের হালখাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *