বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

‘দুর্গাপূজায় মণ্ডপ সংখ্যা সীমিত রাখার সিদ্ধান্ত : প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না’

করোনা ভাইরাস মহামারি প্রেক্ষাপটে আসন্ন দুর্গাপূজায় মণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখতে হবে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ম-পে প্রবেশের সময় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে দুর্গাপূজা উপলক্ষে ম-পগুলোতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অন্যান্য সিদ্ধান্তগুলো হলো: দেশব্যাপী সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা মোকাবিলায় ভ্রাম্যমাণ ডিউটিতে থাকবেন। পূজাম-পে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি দান অনুষ্ঠান টিভি চ্যানেলে লাইভ প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে।
সভায় ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, কোস্টগার্ড মহাপরিচালকসহ আনসার ও ভিডিপি, বিজিবি, র‌্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *