রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ ই-বই প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ নামে একটি ই-বই প্রকাশ করা হয়েছে। বইটি সম্পাদনা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বইটির প্রকাশক জয়ীতা প্রকাশনী।
‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে’ উৎসর্গ করা হয়েছে ৩৩৬ পৃষ্ঠার এই তথ্য-চিত্রবহুল ঐতিহাসিক বইটি। রয়েছে ১৯টি নিবন্ধ এবং একটি বিশেষ ফটো অ্যালবাম। অনলাইনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জাতীয় অধ্যাপক প্রফেসর রফিকুল ইসলাম এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাংবাদিক ইয়াসিন কবির জয়। বইটির সম্পাদক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ সময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *