বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরীর মাতৃবিয়োগ

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরীর মাতা শ্রীমতি রেণুবালা চৌধুরী শুক্রবার রাত দেড়টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রেণুবালা চৌধুরী আনোয়ারা জুট মিলের প্রাক্তন মহাব্যবস্থাপক প্রয়াত সন্তোষ কুমার চৌধুরীর পত্নী। বোয়ালখালীর সরোয়াতলী গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শ্রীমতি রেণুবালাার মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক অরুণ শীল এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *