বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

অল ইজ ওয়েল

ইরাকে মার্কিন বাহিনীর ব্যবহার করা দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘণ্টা দুয়েক পর এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘অল ইজ ওয়েল’। তিনি বলেন, ‘ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এ পর্যন্ত যা হয়েছে খুব ভালো হয়েছে! বিশ্বের যে কোনো জায়গায় আমাদের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সামরিক বাহিনী আছে! আগামীকাল সকালে আমি একটি বিবৃতি দিতে যাচ্ছি।’
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, তাদের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বিবৃতিতে আরও মৃত্যু এড়াতে যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *