বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

অটিজম / আশীষ বসাক

অটোমেটিক সক্রিয়তায়
যারাই আত্মমগ্ন,
অটিস্টিক শিশু তারা
ভেবো না ঠিক ভগ্ন।

চোখেমুখে যোগাযোগটা
একেবারে বন্ধ,
খাওয়াদাওয়া অনীহা তাই
বোঝে না স্বাদগন্ধ।

স্নেহ আদর ভালোবাসা
নেই যে আকর্ষণ,
অস্থির লাফে ছোটাছুটি
সাড়াহীন দর্শন।

ভালো-মন্দ ভাষাগত
বুদ্ধি যার কম,
অসুখ-বিসুখ মৃগীরোগে
অল্প তার দম।

আত্নীয় স্বজন ভাই ও বোন
করে না সে আপন,
এ-ই হাসি এ-ই কান্নার
চলে দিবসযাপন।

নিজের জগৎ পছন্দ তার
একা করে খেলা,
অটিজমকে চিনতে পারার
উপায় আছে মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *