বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
তৃপ্তির হাসি হেসেছিলে তুমি
সেদিন বিকেল বেলা,
মুহূর্তে সব উবে গেলো রব
থামলো যখন খেলা।
বিমূর্ততার পরাগ মেখেছো তুমি
খেলাঘর অবিচল,
আকাশ কুসুম ভাবনার চালে
মদিরতায় বিন্ধ্যাচল।
খেলাঘরে এসে দাঁড়ালে যে পাশে
বাড়ালে দু-হাতখানি,
আমি স্তব্ধ, মেলেছি দু’চোখ
আসমুদ্র হিমাচলগামী।
পরাগ মাখা ফুলের স্কন্ধে
গেয়েছি ফাগুন সুরে
দেখবো দু-চোখ ভরেছে আবেশে
মৌ মৌ রাত ঘুরে।