বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

পোতাশ্রয় হও / মাহফুল আখতার

আমাকে ছুঁতে গেলে
তোমাকে আকাশ হতে হবে
আমাকে ছুঁতে গেলে
পলিল নদের পোতাশ্রয় হতে হবে;
হোতে হবে চাঁদচূড় জোস্না প্লাবন!

আমাকে ছুঁতে গেলে
পাখির কূজন শিখতে হবে,
ছুঁতে গেলে আমাকে
চাষের জমিন হতে হবে!

ছুঁতে হবে চৈত্র দুপুরের তপ্ত আগুন
অমাবস্যার আঁধার কাব্যকলায়
তোমাকে জানতে হবে বিনয় বোধন,
ঘোর অমানিশায় সুরের কাঁপন ।

আমাকে ছুঁতে চাও মেয়ে?
নিষিক্ত অতল বিষ গহবরে
ফেলে আসো, ধুতরার বিষাক্ত কথন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *