বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বাংলা ভাষার ফাঁক ফোকড়ে
ঢুকছে অন্য ভাষা ,
এই আমাদের ছিল না তো
কখনোই প্রত্যাশা।
বাংলা ভাষার মধুর ধ্বনি
বাজবে মুখে মুখে,
প্রয়োজনে অন্য ভাষা
শিখবো মনের সুখে।
বাংলা-মাঝে অন্য ভাষা
না পায় যেন ঠাঁই,
হাত বাড়ালেই বাংলা ভাষা
মুঠোয় পেতে চাই ।