বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

স্বপ্নচারী মন / শিরিন আফরোজ

আমার স্বপ্নচারী মন
তোমায় নিয়ে জোছনায় বেড়ায় চাঁদ আলোর নিমন্ত্রণ ।

ময়ূরপঙ্খী নায়ে চড়ে হাওয়ায় ভেসে যাই
ছুঁইতে গিয়ে পারিনা ছুঁতে স্বপ্নেই তোমার ঠাঁই।
হাসনাহেনার খুশবুতে তুমি থাকো সারাক্ষণ
ভালোবাসি তোমায় ! আমার স্বপ্নচারী মন।

তোমার সাথে বৃষ্টি বিলাস
সবুজের সান্নিধ্যে হাতে হাত রেখে চলা
ইচ্ছে করে মুখোমুখি কথা বলা।
আমার স্বপ্নচারী মন
তুমি ছুঁয়ে আছো মন, সারাক্ষণ।

স্বশরীরে তুমি কোথায়! তা তো জানে না মন
তোমার জন্যে স্বপ্ন সাজায় আমার মন পবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *