বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা কেনা,
দেশের জন্য জীবন দিল লক্ষ মুক্তিসেনা।
দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ জয়ে গেল,
যুদ্ধ করে মায়ের মানিক আর না ফিরে এল।
গুলি বোমায় ঝাঁঝরা হলো ওদের সারা বুক,
আর পেল না দেখতে ওরা, বাবা মায়ের মুখ।
ওদের কথা কেউ ভোলেনি, ভোরের আলোয় ভাসে,
দেশের জন্য জীবন দিয়ে মরেও ওরা হাসে।
ওদের জন্য কাঁদে আকাশ, বাংলাদেশের মাটি,
রক্তে ভেজা এই মাটি তাই সোনার চেয়ে খাঁটি।