বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পৃথিবীতে জন্ম নেওয়া
সকল জীব অনুজীব
কেউ ভালো নেই
কেউ ভালো নেই
পাহাড় ঝর্ণা দ্বীপ।
ভালো নেই লজ্জাবতী দুর্বা সোনালু
অপরুপা ভালো দেশে কেন এতো মরু।
ভালো নেই আকাশ বাতাস
হয়তো ধ্রুবতারা।
ভালো নেই মানুষে মানুষে
নেই ভালো নীতি-ধারা।
ভালো নেই শিশু থেকে শয্যাশায়ী গন
ভালো নেই বঙ্গদেশের
সকল মানুষ জন।
ভালো দেশের শান্তি স্বস্তি
ফিরে আসবে কবে
ভালোদেশের সকল মানুষ
ভালোভাবেই রবে?
এই আশাতেই দিন কেটে যায়
দীর্ঘশ্বাসে সবে।