বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নারী তুমি অথৈ অধীর
সংসারে যে পটু,
করতে গিয়ে সাধ্য সুখের
কথা শোন কটূ।
তোমার মাঝে গীতগানে
তোমার মাঝে পদ্য
তোমার মাঝে শান্তি ও সুখ
তোমাতে আবদ্ধ।
কপটতার ভান করে যে
চোখের কোণে পানি
মনটি তোমার অতলে তল
খুঁজে পেল জানি।
মিষ্টিমুখের সুযোগ বুঝে
করো যদি ভালো
কেউবা এসে হেসে শোনায়
মুখটি করো কালো।
নারী তোমার বৃহৎ হৃদয়
নাই কোনো ডর-ভয়
তোমার মাঝে সুখটি খুঁজে
চাই পেতে সব জয়।