বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিবেকের জলে / মলিনা মজুমদার

বুকের রক্ত ক্ষরণে সাদা গোলাপ
হয়ে গেছে লাল।
দেখো আমাদের হাত রক্তাক্ত
হৃদপিণ্ড ফেটে বুকের বাঁ দিক
চুইয়ে -চুইয়ে রঞ্জিত হচ্ছে
শহীদ মিনারের পদতল।

শুনতে পাচ্ছো? শহীদ মিনার থেকে
পবিত্র আত্মার নিদারুণ আহত চিৎকার –
আমরা পারছি না; পারছি না আর
পাপের স্পর্শ নিতে!
নিমকহারামের দল তোরা ডুব দিয়ে আয়
বিবেকের জলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *