বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বারান্দায় রোদ্দুর / লিপি বড়ুয়া

টকটকে লাল অরুণ আলো দূর আসমান জুড়ে
নীলাভ ইচ্ছেদের সাথে অরণ্যের সবুজে-সবুজে
সময়ের আলাপন খুঁজে যাই।
ছোট-ছোট আলোর কণায়
হঠাৎ অবুঝ হয়ে ওঠে এই মন।

ইচ্ছেদের সাথী করে কিছু প্রিয় মুহূর্তের স্বপ্নচুরি
বারান্দায় রোদ্দুরের হই মুখোমুখি
কিছু স্বপ্ন মুঠোয় আগলে রাখি।
সবুজের আড়ালে আবডালে উঁকি দেয় সোনালু রঙ
চলে জীবনের বাকী গল্পের আঁকিবুঁকি।

নিয়মে অভ্যস্ত জীবন এক সময় অনিয়মের
দাবানলে পুড়ে স্বপ্ন ঘর ছাড়ে,
কষ্টের আঘাতে শূন্যতা বাসা বাঁধে।
অসহায় মনের করুণ আর্ত চিৎকার
ফিরে ফিরে আসে একাকীত্বের হাহাকার।

জীবনের আর একটি নতুন অধ্যায় রচিত হয়
অভ্যাস হয়ে যায় একা একা বেঁচে থাকায়।
আবার নতুন করে নিজেকে চেনা
চলে নতুন করে স্বপ্ন বোনা
শুরু হয় বারান্দায় রোদ্দুর আনাগোনা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *