বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সাগর তলের বন পাহাড়ে মন আটকে আছে,
যেতে বড়ো ইচ্ছে করে রঙিন বৃক্ষের কাছে।
চমৎকার এক আলোর খেলায় মাছের নাচন ঢেলে,
আঁধার রাতের হাতছানিতে উদাস নয়ন মেলে।
ধ্রুব তারা দেখতে গিয়ে চাঁদে পাগলপারা,
খুশির ঝিলিক চমকে উঠে হলো আত্মহারা।
ঢেউ এর পরে ঢেউ লুটিয়ে আছড়ে পড়ে তীরে,
বালির ওপর ঘর পেতেছে হতাশাকে ঘিরে।
তীব্র গতির দাপটে হায় লাল কাঁকড়া ছুটে,
ভয়াবহ ঢেউ দেখেও ভয় পাচ্ছে না মোটে।
শঙ্খ চিলের আবাস ছেড়ে উড়তে গিয়ে দেখে,
জেলেরা সব জাল টানছে মাছ ধরছে ছেঁকে।
আকাশ নীলে ভরে আছে রঙধনুটির মায়া,
আপন আলোয় লুটে নিবো সপ্নিল সব ছায়া।
রাশিদরে উপদেশ পেলে
চমৎকার ছড়া কবিতা।
পাবনা গুলো সুন্দর
মায়ের জীবনটা হোক আরো সুন্দরতর।
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি সাংবাদিক ও সকলের ভালোবাসার প্রিয় মানুষ মানুষ রাশেদ রউফকে।