বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
মাঝে মাঝে প্রেমে পড়ি।
বয়সের সাথে সাথে জীবনের চাওয়া পাওয়াগুলো কি হারিয়ে যায়?
না– কখনই– না
মনে হয় নতুন করে আবার শুরু করি।
প্রথম জীবনে যেগুলো অপূর্ণ ছিল
মাঝ বয়সে এসে আবার পূরণ করি ।
চোখে চোখ রেখে একটু দেখি।
হয়তো চোখে সেই কাজল কালো চাহনি আর নেই।
তাতে কী?
ধূসর চোখে আবার নতুন করে নতুন স্বপ্ন বুনি।
হাতে হাত রেখে ধীরে ধীরে পথ চলি।
ফেলে আসা দিনগুলো স্মৃতির রোমন্থনে হারিয়ে যায়।
ক্ষতি কী?
আবার না হয় নতুন করে শুরু করি।