বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
আটলান্টিক মহাসাগরীয়একটা
রুঢ় ঝড় মাথার বালিশখানায়।
আলোর নীচে নিদারুণ আঁধার,
রাশি রাশি জাত্য জলের নিদ্রায়
বালি, পাথর ও রং ঝিনুকের চাষাবাদ।
জেনে গেছি নক্ষত্রচক্রের আবর্তনে
কী নিকষ আঁধারময় তাঁর নীলাচল।
হাসির বাহানায় আলোবাহকের
অনিদ্রা ভোর, নর্তকীর নাটকীয় করিডোর
কৌশলী ঝিনুকে বন্দী সুদৃশ্য মুক্তোশব।
যান্ত্রিক খড়কুটোর পশ্চাতে নিছক নিয়ম
চষে দেয়,ঝলমলে তারার প্রাসাদ।
অনাবাদি ভূমির কেঁচো হয় সাপ
যতোই জলে ভেজান ফেটে চৌফাট!
থিতু হোন রাজা ঘেমে যাক রাজ্যপাট,
কংকর ভারে নত হোক সজীব দৃশ্যপট!