বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

প্রশ্নচিহ্ন / চাঁদ সুলতানা নকশী

সাঁঝের প্রহরে পশ্চিমা আকাশে
রবি যখন অস্তগামী,
নির্বাক দাঁড়িয়ে হাজারো প্রশ্ন তখন;
উঁকি দেয় ভেতর অন্তর্যামী
তবু নিরুত্তর, নিঃশব্দ আমি।
প্রশ্নের পিঠে প্রশ্ন,
কথার পরে কথা,
চারদিকে শোরগোল তবু
এক সাগর বিষণ্নতা।
সাগরের জলে ভাসিয়ে দিলাম
একাকী নীরবতা,
ভাসিয়ে দিলাম একান্ত কিছু প্রহর,
কিছু অবহেলা।
দেখার আকুলতায় অপেক্ষার প্রহর
যখন ভীষণ ব্যাকুল,
তখন অসীম দূরত্বে রোজ প্রশমন হয়
অস্ফুটিত অসময়োচিত কিছু ফুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *