বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
আমি চেতনাকে ডাকতে গেলাম,
চেতনা আজ বিবস্ত্র ধর্ষিত হয়ে কাতরাচ্ছে।
আমি মিছিলকে ডাকতে গেলাম
মিছিলের গায়ে দেখি সারি সারি বুলেট বিদ্ধ
সে মৃত্যু যন্ত্রণায় শুয়ে আছে
আমি সংগ্রাম দ্রোহ একতাকে ডাকতে গেলাম
কোনও পরাজিত হায়না তাদের ওষুধ খাইয়ে
ঘুম পাড়িয়ে রেখেছে
কিছুতেই ওরা জাগতে চাইছেনা এই বাংলায়
শেষে আমি আমাকেই ডাকলাম।
আমি আমাকেই জাগিয়ে তুললাম
আমি আমাকেই সাহস দিলাম
যেভাবেই হোক সবাইকে নতুন করে জাগিয়ে দেবার
দৃড় প্রত্যয় নিয়ে এই আমাকে
বেঁচে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে।