বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
অতঃপর…
কিছু সবুজ মেঘের ভ্রম কাটে।
হুম, সত্যবতী সবুজ মেঘ!
তোমার পাহাড় চূড়া ভালোবেসে
যারা রদবদল করে
গেরুয়া সবুজ রঙ মেখেছিল গালে।
একদিন
দিগন্তরেখায় ভষ্ম হওয়ার ভয়ে
তারা মিলিয়ে যায় আকাশের নীলে।
মেঘবতীর বেণীর খাঁজে লেখা ইতিহাসকে
ভুল প্রমাণ করে
মর্ত্যের নষ্টদের যুদ্ধ থামাতে
তুমি স্বেচ্ছায় দূরে সরিয়ে দিয়েছিলে
তোমার মেঘবতীকে।
ভালোবাসা আর যাই হোক,
সৃষ্টির অনাদি ইতিহাস সে বোঝে না…
তাই…
অপ্রতিরোধ্য অনুভূতিদের সারথি করেই
একটা সময় পর
মেঘবতী একাই পারি দেয়
কাল্পনিক নীলাচল।