বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

অবুঝ আমি / কাজী নাজরিন

অবুঝ ছিলাম, অবুঝ আছি
অবুঝ থাকতে চাই
সবুজ সতেজ প্রাণের মাঝে
আমার হবে ঠাঁই।

সহজ ছিলাম, সহজ আছি
সহজ থাকতে চাই
সহজ সরল জীবন ছাড়া
বাঁচার উপায় নাই।

মহৎ ছিলাম, মহৎ আছি
মহৎ থাকতে চাই
অসৎ হয়ে বাঁচতে গেলে
মনের শান্তি নাই।

উদার ছিলাম, উদার আছি
উদার থাকতে চাই
উদারতার মাঝেই আমি
তৃপ্তি খুঁজে পাই।

ছোট ছিলাম, ছোট আছি
ছোট থাকতে চাই
বড় হওয়ার অনুভূতি
আমার ভেতর নাই।

সুখী ছিলাম, সুখী আছি
সুখী থাকতে চাই
মনের দুঃখ আড়াল করে
সুখ বিলাতে চাই।

তুষ্ট ছিলাম,তুষ্ট আছি
তুষ্ট থাকতে চাই
তুষ্ট মনে, তুষ্ট দেহে
বাঁচতে আমি চাই।

রঙিন ছিলাম, রঙিন আছি
রঙিন থাকতে চাই
অন্য সবার মন রাঙিয়ে
বাচঁতে আমি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *