বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নিথর মন সুরের মূর্ছনায় বাজে না
মন মহুয়া আলপনা এঁকে সাজে না।
মন্তব্যের কাদা ছোঁড়াছোঁড়িতে গন্তব্যহারা
নিথর মনের বাসনা গুলো দিশেহারা।
রক্তিম আকাশের লাল আভা রক্তাক্ত প্রান্তর ছুঁয়ে
বিষন্নতার আঁধার যেন দিচ্ছে উঁকি মাথা নুয়ে।
ব্যক্ত করার অনুভূতিরা, আজ হারিয়ে গেছে
ধুলো মাখা মনের মাঝে, লাভ কি হবে হঠাৎ নেচে?