বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বস্ – সৈয়দ জিয়াউদ্দীন

অফিসের বস তিনি ভীষণ কড়া
সব কাজে জ্ঞান করে ধরাকে সরা
মাথা ভরা টাক মুখে পরিপাটি মোচ
ঘুষটা হারাম তাই নেন উৎকোচ

তিনি বড় কড়া বস ধার্মিকও চড়া
উভয়কে পুঁজি করে থাকেন অধরা
সব কাজে অনায়াসে পেয়ে যান ছাড়
কে কিবা বলে গেলো ধারেন না ধার

সিসি ক্যামেরাটি বস্ নিজেই দেখেন
নিজেই নিজের মতো রিপোর্ট লেখেন
সকলেই জানে তিনি কেমন মানুষ
শ্বাস নিতেও এই অফিসে দিতে হয় ঘুষ

সকালে ঘুমিয়ে বস আসে বিকেলে
ফাইলগুলো একে একে জমে টেবিলে
দিনেই দিনের কাজ করে নিতে শেষ
এত ফাইল দেখার কি থাকে পরিবেশ?

ফাইল টাইল দেখা তাই তার কাজ নয়
পিয়নটা করে সব বুঝে নয় ছয়
হুকুমের বস্ তিনি কাজের মানুষ
তবে কাজে নয় প্রতি কাজে নিতে ঘুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *