বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

তোমাকে ভালোবেসে / ববি বড়ুয়া

আমার হাসিতে তোমার মায়া,
আমার প্রেমে তোমার ছায়া।
দুরুদুরু বুকে তোমার কাঁপন,
জাগে মনে নিছক শিহরণ।

মায়াবী মন করেছো আকুল
তোমাকে দেখতে হই ব্যাকুল।

তোমাকে ভালোবেসে কৃষ্ণচূড়া ভালোবেসেছি,
তোমাকে ভালোবেসে গাছ-পাখি-ফুল ভালোবেসেছি।
তোমাকে ভালোবেসে সাগরকে নতুন করে পাগল হতে দেখেছি,
তোমাকে ভালোবেসে ভালোবাসাকে নতুন করে ভালোবেসেছি।

তোমায়, শুধু তোমায় ভালোবেসে কাদামাটির গুদমে গড়েছি প্রাসাদ,
তোমাকে ভালোবেসে বিন্দুকে সিন্ধু ভেবে রচেছি মহাকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *