বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সবচাইতে সুন্দর / টুম্পা ভট্টাচার্য

সবচাইতে সুন্দর রাতে সমুদ্রের গর্জন, জলের স্পর্শ
তবে ভয় কিসের?
যদি তলিয়ে যাই!

সবচাইতে সুন্দর নদীর বয়ে চলা
তবে ভয় কিসের?
যদি স্রোতে মিলিয়ে যাই!

সবচাইতে সুন্দর নীল আকাশ
তবে ভয় কিসের?
যদি ঠাঁই হারাই!

সবচাইতে সুন্দর যত্নে রাখা না বলা প্রেম
তবে ভয় কিসের?
যদি মরীচিকা হয়!

সবচাইতে সুন্দর ওই মুখের হাসি
তবে ভয় কিসের?
যদি চোখের জল হই!

এই সবকিছুর চাইতে বেশি সুন্দর ওই মনটা
তবে ভয় কিসের?
যদি তুলতেই ভেঙে যায়!

তবে কি জানো?
কি?
সবচাইতে অসুন্দর ওই ভয়টা।
কেন?
তাতে চিরতরে হারিয়ে যায় সব ইচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *