বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

বৃষ্টির জল ও স্নিগ্ধতা / জোবায়দা আক্তার চৌধুরী

বৃষ্টির ভ্রুণে জন্ম নেয়া
স্বর্গসুখ শুধু তোমার
উর্বরা জড়ায়ুতে যে ফসল ফলায় মৃত্তিকা
তা শুধু তোমার জন্য
বাতাসে যে স্নিগ্ধতা ছড়ায় বৃষ্টি নিয়ে
যে সঙ্গীত পল্লবে বয়
তা শুধু তোমার জন্য

আমাকে শুধু বারতা দিও
কেমন বইছে স্রোত
ঠোঁটে কী লেগেছে জল মিশ্রিত হাওয়া
নাকি কেবলই শুষ্কতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *