বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

মাসুদা আক্তার পলি ‘মিসেস বিউটিফুল ২০২২’ প্রতিযোগিতায় প্রথম

গত ১০ নভেম্বর ২০২২ এ সারা বাংলাদেশের ১৯৮৭ সালে এসএসসি পাশ করা বন্ধুদের সংগঠন ফ্রেন্ডস ফরএভার ৮৭- এর ফেসবুক পেইজ এ হয়ে গেল ‘মিসেস বিউটিফুল ২০২২’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় পেইজের বন্ধুদের সর্বোচ্চ লাইকের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়! গ্রুপ ক্রিয়েটর ও এডমিন ডা. শাহ আলম ও এডমিন টিমের সার্বিক তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে প্রতিযোগিতাটি পরিচালনা করা হয়! প্রতিযোগিতাটি গত ২১ অক্টোবর ২০২২ এ আরম্ভ হয়ে ১০ নভেম্বর ২০২২ পর্যন্ত চলে এবং ১০ অক্টোবর গ্রুপ এডমিন ডা.শাহ আলম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন!

‘মিসেস বিউটিফুল ২০২২’ প্রতিযোগিতায় সকল বন্ধুর অনলাইন প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে প্রথম স্হান অধিকার করে মিসেস বিউটিফুল নির্বাচিত হয়েছেন বিক্রমপুরের মেয়ে বিশিষ্ট নারী উদ‍্যোক্তা মাসুদা আক্তার পলি। ব‍্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার মেয়ে বি সি এস ক‍্যাডার কর্মকর্তা, ছেলে ঢাবিতে অধ‍্যায়নরত। বহু গুণের ও প্রতিভার অধিকারী মাসুদা আক্তার নিজেকে কখনো সেরাদের সেরা বা সুন্দরী বা মিসেস বিউটিফুল মনে করেন না। তদুপরি এ আয়োজনে যে সকল বন্ধু তাকে সর্বোচ্চ ভোট ও সহযোগিতা করে প্রথম হওয়ার যোগ‍্যতায় বিবেচিত করেছেন তার জন‍্য সকল বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *