বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শরৎ এলো বলে,
নীল আকাশও
মেঘ সরিয়ে
ঝলমলিয়ে উঠে
শরত এলো বলে…
সাদা মেঘের পাহাড়গুলো
আলো হয়ে ফুটে।
শরৎ এলো বলে,
দূর পাহাড়ের সবুজ চূড়ায়
কাশবনেও ডাকে
শরৎ এলো বলে,
শিউলি ফুলে সুবাস যেন
মনের কথা বলে।
শরৎ এলো বলে
দূর্বাঘাসও শিশির ছুঁয়ে
সতেজ হয়ে উঠে।
শরৎ এলো বলে
কাঁচা মাটি রূপও গড়ে
নারীর প্রতিক হয়ে।
শরৎ এলো বলে…
সাদা মেঘও কাশ হয়ে যে
মাটির সাথে মিশে।