বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বর্ষ বরণ / মিতা পোদ্দার

বর্ষ বরণে মেতেছে সবাই
চারদিকে কোলাহল
খুশির জোয়ারে হাসছে নাচছে
মিষ্টি খুকির দল।

মুড়ি, মুড়কি ও নাড়ু সন্দেশে
আজকের এই দিন,
নতুন বছরে রাখতে চাই না
কারো কোনোরূপ ঋণ।

সব বন্ধন অটুট থাকুক
প্রত্যাশা এই ক্ষণে,
বাংলা আমার গর্ব আমার
থাকুক সবার মনে।

আমি বাঙালি, আমরা বাঙালি
বাংলায় কথা বলি
এসো হাত ধরে সম্প্রীতি নিয়ে
শান্তির পথে চলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *