বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

প্রয়োজন / মিতা দাশ

দুই যুগ পরও কেমন জানি
অচেনা মনে হয় তোমাকে মাঝে মাঝে,
বিয়ের একটা সার্টিফিকেট এর কারণে
দিব্যি অধিকার খাটিয়ে যাও তুমি।

ভেতরে ভেতরে আমি পুড়ে ছাই হই
তার গন্ধ তোমার নাকে পৌছায় না,
তুমি চাইলেই তো সব আমাকে করতে হয়,
একসাথে থাকি,মুখে হাসি রাখি,
কিন্তু কেউ কারো হতে পারিনি,
আসলে আমাদের মধ্যে পরিণয় ছিলো না
ছিলো শুধু কেবলমাত্র প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *