শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

আমার আনন্দ, আমার দুঃখ / হ্যাপী বড়ুয়া

কাল সারারাত ভেবেছি।
হৃদয় দিয়ে ফিরিয়ে নেয়া
কত কষ্টের তা
মরমে বুঝেছি।

মনের ঘরটা
বড়ো অগোছালো
তাকেই গোছাতে চেয়েছি।

আমার কিসে আনন্দ
কিসে বেদনা
নিজেই তা জানি না।

তাই হৃদয়ের কাছে
বারেবারে এসে
তাকেই শুধিয়েছি।

এলোমেলো কথা আর
অগোছালো মনে
আমি দ্বিধার
দোলায় দুলেছি।

আনন্দ ছেড়ে দিয়ে
দুঃখটা নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *