বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শূন্যতার মাহফিল / জোহরা রুবী

শূন্যতার জৌলুসে ঠিকরে পড়ছে পূর্ণিমা আভা
নিজস্ব আকাশ জুড়ে নক্ষত্রের মেলা
যেন শুভ্র কফিনে মোড়া ভেসে যাওয়া একটুকরো মেঘ
দৈর্ঘ্য- প্রস্থ পরিসরে জোয়ারের খেলা
পূর্ণিমা আর জোয়ারের মাঝখানে নববধূ সাজে আনত মুখে লাজুকলতা,
দিগন্ত বিস্তৃত শূন্যতার মাহফিলে
আতর আগরবাতির খুশবু
সুস্বাদু মান্না সালওয়া
জলকণা হতে জলরাশি পরম নিয়তির পদচিহ্ন
নিশ্চিত জয় আকণ্ঠ দৃঢ়তার
এক আকাশ সুখে বুকে তাপ
আশা জাগানিয়া পাখির ডাকে বাধভাঙা ঢলে থৈথৈ রৈরৈ –
মুসাফির পূর্ণতার ঝোলা আজ খোয়া গেছে
ঘুণে ধরা যষ্টি হাতে ফুরোয় না পথ
মরীচিকা ভ্রমে মরুভূমি পথে অশেষ গন্তব্যে কিংকর্তব্যবিমুঢ়
কালক্রমে নবডঙ্কার বুকেই খুঁজে নেয় আশ্রয়
যেতে যেতে থেমে যায়-
বেঁধে নেয় এ কোন দিগন্তের বলয়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *