বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

এসো সময় বন্ধু হও / টুম্পা ভট্টাচার্য্য

প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত এসে বলে
কানে কানে।
দক্ষিণা বাতাসও করছে অপেক্ষা, তোমার জন্য।
ফুলগুলো অপেক্ষমান কলি হয়ে আছে প্রস্ফুটিত হবে বলে।
সুরগুলো এলোমেলো ছন্দে ছড়িয়ে আছে সুরে বাঁধবো বলে।
চার দেয়াল জড়িয়ে আছে অজানা ভাষা দিয়ে।
মুক্তির অপেক্ষায় প্রহর শেষে..
বলো!
রাখবে একমুঠো রোদ্দুর !
মেখে দিবে চোখে মুখে।

পায়রার কোমল পালকে পরশ ছুঁয়ে যাবে!
এনে দিবে প্রশান্তির অনুভূতি।

এসো সময় বন্ধু হও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *