বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিশ্বাস বাঁচুক স্বপ্ন ছাড়াই / কোহিনুর আকতার

কখন কোথায় পথের শেষ
পথ জানে না তা,
আকাশের বুকে বর্ণিল
রংধনু দেখে না
আকাশের নিঃসর্গতা।
এসো তবে, বিশ্বাসের কেতন ওড়াই
বিশ্বাস বাঁচুক কোন স্বপ্ন ছাড়াই।
পাশাপাশি দুটি পথে থাক যতই দুর্গমতা-
সমস্ত মৌনতা ভেঙে ছায়াপথ ধরে পড়ে থাকুক
সম্পর্কের সূতা।
প্রতিজ্ঞা ভুলে যাবে না তার সরলপথটুকু
পথের মাঝে পথ হারাবে না অমিত শপথ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *