বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ছুটির দিনে / টুম্পা ভট্টাচার্য্য 

শীতে এসেছে ছুটি এবার
যাব গাঁয়ের বাড়ি।
কতো মজায় দিন কাটাবো
চড়বো পাতার গাড়ি।

শিশির ভেজা ঘাসের মাঠে
থাকবো মেতে খেলায়
দাদু নিয়ে যাবে আমায়
শীতের দিনের মেলায়।

ভাপা পুলি চিতই খাবো
গল্প বলবে মামা
খেজুর গুড়ের পায়েস সাথে
গরম উলের জামা।

কতো মজা কতো খুশি
ছুটির দিনে তাই
শীতের দিনে চড়ুইভাতি
জমবে আরো ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *